ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় র‌্যাব এর অভিযানে ২ লক্ষ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ

র‌্যাব—৮, সিপিসি—১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ২৩/০৪/২০২১ইং তারিখ পটুয়াখালী জেলার গলাচিপা থানায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানার সিদ্দিক প্যাদা রোড এলাকায় গলদা চিংড়ির রেনু পোনা ক্রয়/বিক্রয় চলছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এবং জনাব মোঃ নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্টে্রট ও সহকারী কমিশনার (ভুমি), গলাচিপা, পটুয়খালীদ্বয় এর নেতৃত্তে রাত আনুমানিক ০৯:৪৫ টা হতে ১০:৫০ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে ২,০০,০০০ লক্ষ গলদা চিংড়ি রেনুপোনা জব্দ করা হয়।


এসময় গলদা চিংড়ির রেনু পোনা ধরার অপরাধে আসামী ১। আবুল কাশেম (৪০), পিতা—আঃ সরদার, সাং—শ্যামলী ব্যাগ, ২নং ওয়ার্ড, থানা—গলাচিপা, জেলা—পটুয়াখালীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড, ২। কবির মুন্সী (২৫), পিতা—আঃ রহিম মুন্সী, সাং—গ্রামর্দন, থানা—গলাচিপা, জেলা—পটুয়াখালীকে ০৭ দিনের সশ্রম কারাদন্ড, ৩। দিলীপ দাস (৬৫), পিতা—মৃত মনোরঞ্জন দাস, সাং—ডাকুয়া, থানা—গলাচিপা, জেলা—পটুয়াখালীকে ৩০ দিনের সশ্রম কারাদন্ড, ৪। মোঃ মাসুম বিল্লাহ (২৬), পিতা—মোজাম্মেল মোল­া, সাং—ছোট গাবুরা, থানা—গলাচিপা, জেলা—পটুয়াখালীকে ১,০০০/— টাকা এবং ৫। মোঃ জসিম উদ্দিন (৩৫), পিতা—হাবিব মৃধা, সাং—ছোট গাবুরা, থানা—গলাচিপা, জেলা—পটুয়াখালীকে ২,০০০/— টাকা সহ সর্বমোট ৩,০০০/— টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতে জনাব মোঃ নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্টে্রট ও সহকারী কমিশনার (ভুমি), গলাচিপা, পটুয়খালী মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটককৃত প্রত্যেককে দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑